Showing posts with label মুঠোফোনিক বার্তা(SMS). Show all posts
Showing posts with label মুঠোফোনিক বার্তা(SMS). Show all posts

Thursday, April 23, 2009

মুঠোফোনিক বার্তা

>গত দিবসের অপূর্ণতায় করে ভর _প্লাজমিক মনে
জাগে নব কাহনের চর_তাতে ধুম লাগুক তোর হৃদকমলে_
অভিমানের কান্নাগুলো মুক্তিপাক আনন্দের কোলে_শুভ নববর্ষ১৪১৫।।










এক মহৎ পরিকল্পনা নেওয়া হয় জার কেন্দ্রে ছিলো বসুন্ধরা
ভাবতো সেদিন যদি তুমি না করতে ?
আমি ভাবতে পারিনা আমার ভাবনার ঘুড়ি ওখানে অক্সিজেন পায়না
তুমি ভাবনি...তাই তুমি এলে পরিকল্পনা উর্বরতা পেলো......
তারপর অনেক সময় পর পরিকল্পপনার রূপ...এখন পৃথিবী যার অংকুরে ওম ধ্বণি বুঝি তুমিই করেছিলে
তুমি আছো তাই...তাই জীবনে জীবন জাগে
তুমি আছো তাই...ধূসর যাপন স্বপ্ন মাখে
আমি হাসি,আমি কাঁদি......আমি পড়ি,আমি শিখি...
আমি জ্বালাই...আমি পুড়াই...পুড়ে পুড়ে শুদ্ধ হই
আমি ক্ষণে ক্ষণে জন্মাই...প্রতিবার মানুষ হতে দাঁড়াই
আমি অনুভব করি...আমি অবাক হয়ে চেয়ে থাকি
...শুধু তুমি ছিলে বলে।
নারী তোমার তরে নম্র শ্রদ্ধা অসীমে বিস্তৃত করি...।

নারী দিবসের শুভেচ্ছা'০৮

৮৩২০০৮
১:৩১:১৬এম



গ্রহানাবলে একটা ফিল্ম দেখাবে আজ সন্ধ্যা৬:৩০এ এনএফআই তে...যদি সম্ভব হয় ৬ টার দিকে এনএফয়াইএর গেটে এসো

০৮০৩২০০৮
১৭০২২৪

এতো পড়লে মাথা হেং হইয়া যাইবো... মাঝেমধ্যে একটু ঘুমাইয়া রিফ্রেস হইয়া নিও...

১১০৩২০০৮
০৪১৬২৯

তোমার বইটা হাতে পেলে আমার সুবিধা হতো...অনুশীলন করার সুযোগ পেতাম...সময় বেচেঁ যেত...কিন্তু আমি করবোই...

১১০৩২০০৮
০৪২৬২৩


আমি কেম্পে আছি এখন...তুমি কি খেয়েছো...না হলে আমি তোমার জন্য খাবার নিয়ে আসতে পারি

১১০৩২০০৮
১৪০১৩৮

একটা ইটালিয়ান ফিল্ম ‘পিনচ্চিও’ সাইলেন্ট,৫০ মিনিট...সাথে লাইভ মিউজিক বায়...এন্টিনিও যাম্ব্রিনি...শুরু হবে ৬:৩০ (এনএফয়াই)...সম্ভব হলে চলে আসো...নচেত্একটা ভাল প্রোগাম মিস করবে

১১০৩২০০৮
১৮১৮০৫


তোমার বাসার নিচে

১১০৩২০০৮
২০১৮১৩


এইটা খুব মজা লাগতেছে...সব গাণিতিক সমস্যার উত্তর মিলতেছে...সব রামের বদৌলতে...
১৩০৩২০০৮
০৩৪৩৫৮

আমি আসছি...

১৭০৩২০০৮
০১৫৭৫১


যখন জেগে উঠবা আমাকে একটা কল বা এসএমএস করো...মানে আমাকে জানাও যে তুমি ঠিক আছ...হাতে আর ব্যাথা নেই...আমি আশা করি থাকবেও না...

১৭০৩২০০৮
০৪৪৯৪২

তুমি কি ঘুম থেকে উঠেছো...তাহলে একটা মিসকল দাও...তোমার সাহায্য দরকার...

১৯০৩২০০৮
০৮৪৮৩৪


তুমি জানো? বৃষ্টি পড়ছে!...অনেক দিন পর গাছেরা গোসল করছে...পবিত্রতা...

২১০৩২০০৮
১৭৫৬৫০


রাংকো রংমে ডুবাকে মান্মে গুছাকে তানকো রাংগাও
রংছে রঙ্গকো ধোকে দিলকো ছুঁকে সপ্না সাজাও তুমহারা রঙ জিন্দেগিকি লিয়ে...তুমহারা জিন্দেগিকি রংকে লিয়ে হোনা মাংতাহে...শুভ হোলি...রাংগিন রাঙ্গা রিফ্রেস...

২১০৩২০০৮
২৩৫৬০৮


আজ থেকে ...শেষ পর্যন্ত...্ সব কিছুর জন্য শুভ কামনা...

২৬০৩২০০৮
০০০৫৪৩


কেমন ছিলো...? পরেরটা কখন?...
২৬০৩২০০৮
১৭৩০৪২


৫.৪৫ পিএম

১১৪২০০৮
০০১৭১৫

পৌঁছেছো... ঠ



<যা দিয়েছি



<বৃষ্টির কথা থাক
বিরহের কথা বলি
ঝরা বুকুলেই ভরে রাখি এই
প্রশস্ত অঞ্জলি...
বর্ষার কথা থাক
প্রেমের কবিতা পড়ি
চারদিকে এই জলধারা
তবু সৃষ্টির দ্বীপ গড়ি(মহাদেব সাহা)
5683 968
২৬০৬২০০৮
০০৩৬১৯


<এইটা একটা এমনি এমনি মঠোফোনিক বার্তা...
কোন কিছুই সে বলেনা...
একা একাই সে ইলেক্ট্রনিক সিগন্যাল হয়ে দেশের সীমানা
অতিক্রম করে...
১৮০৬২০০৮
০০৪২৩৩


<যখন নেই ভরসা...তখন
কে আনে বর্ষা...
তার জলে বর্ষানগরীতে বিমূর্ত বন্যা...
বর্ষায় না ভিজে তুমি হবে কি সে নগরীর জলকন্যা?
নাকি হতে চাও একামাত্র রাজকন্যা!
হায় আমার যে রেইন কোটও নেই...
১৫০৬২০০৮
০০৪৮৩৯




<
হ্যালো...কেমন আছো?
কবে আসবে?আমার কিছু টাকা আনতে
হবে...আচ্ছা আমাকে রাতে একটা কল
করতে দেও

২৯৮২০০৮
১৫৫৬৩০


<
সুপ্রাচীন_আশা
বক্ষ_অঙ্কুর
আফসোস_ফলাফল
দীর্ঘশ্বাস_সময়
ব্যঞ্জনা_বর্তমান
জন্মমাস
শুভ জন্মবার্ষিকী’০৮
সর্ব্দাদা এই হোক সবচেয়ে ভালো...

Sunday, February 17, 2008

মুঠোফোনিক বার্তা

কেউ থাকেনা
কোনকালে কেউ থাকে না কখনো
স্মৃতির জ্বর ভর করে এই নিঃসংগ ঘরের উপর
আমি হেটে চলছি একা একা জোছ্নার ভিতর...

২১০২২০০৮
১ঃ২০ঃ০৩

ভাল না
র এক দুইদিন এইখানে থাকলে বাবার আগে আমি হয়তো পাগল হয়ে যাব নয়তো মারা পড়বো

২৪০২২০০৮
২৩৪৯০১

তুমি কি বাসায়?
আমি ল'কলেজ রোডে আছি...আসবে কি?

২৬০২২০০৮
১৯৩৪৩৫

হ্যা ঠিক আছে...

২৬০২২০০৮
১৯৩৭০৪

ফোন কখন করলা...!
যদি তোমার সময় থাকে তাহলে কাল বিকালে আমরা দেখা করতে পারি...

৮০৩২০০৮
০২২৩৪২

৭-৮ ঘন্টা যাবত তোমার ফোন বন্ধ...
তুমি ঠিক আছতো...?

১০০৩২০০৮
২৩৩৫০১



>

সেইক্ষণে একটা আফসোস জন্ম নিলো...
...ইস্ তুমি যদি আমায় ওইভাবে খেতে
......ঠিক যেইভাবে তুমি সমুচা খেলে...
একবার তোমার ভিতরে গিয়ে দেখতাম...হৃদয়টা প্লাস্টিকের...নাকি রক্তজমাট পাথরের...
জানতে পারতাম ওই দেহে কিসের তরঙ্গের সে উন্মেষ ঘটায়...রক্তের...নাকি অন্যকিছুর
...কিন্তু এইক্ষণে ভাবি...আমি কখনোই সমুচায় ঈর্ষান্বিত হইনা...
সমুচার চোখ নেই...সে তোমার চোখ দেখেনা...
আমি অনন্তকাল ঐ চোখ দেখার অপেক্ষা করি...
চোখে চোখ চাব বলে ঘুমঘরেও চোখ মেলে ধরি...
পৃথিবী জানুক আমি চোখাচোখিতে অন্ধ হই...শুভ রঙ্গীন সকাল...।।


২২০৩২০০৮
০৪৩১০৪




>

...ভুল অবস্থানে থেকে ভুল করে ভুল পথে যদি একটা ভুল জন্ম নেয় তখন কি দাড়াঁয়?কোন ভুলটা প্রাধান্য পায়?প্রথম ভুল...না মাঝখানের ভুল...নাকি শেষ ভুলটি?...উত্তরে কি আসে যায়?...যখন আত্নভোলার কখনোই
সঠিক পথ জানা ছিলো না...তার আবেগ বেশি...নলেজ কম...তাই সে সব সময় অন্যের সহজলভ্য...
is he too available?
বোকাটা ভুল পথে চলার পন্থাও জানেনা...সেখানেও ভুলভাল চালে দিক ভ্রম ঘটে...
তখন রাস্তা ছেড়ে দিগ্ববিদিক পালানো ছাড়া উপায় থাকেনা...কিন্তু সেটাও ভুল হয়ে দাড়াঁয়
যখন সে বোঝে তার পৃথিবী এখন ভুল সর্বস্ব...তাই ভুলগুলো ভুলতে গেলেই আবার নতুন করে মনে করতে হচ্ছে
...তার চেয়ে তুমি যদি একবার ভুল করেই এসে থাকো না হয় আবার ভুল করেই চলে যেও...
ভুলে ভুলে কাটাকাটি হউক...তারপর ভুল রাত্রির ভুল কাব্যের রশি বেয়ে আসুক শুদ্ধ সকাল...প্রকৃত সূর্য...
নিখাদ আগুনে পুড়ে শুদ্ধ হউক ইতোপূর্বের ভুলগুলো


১১০৩২০০৮
04:06:00

< যা দিয়েছি>

>আমি গুডলাক
রেষ্টুরেন্টে আছি

২২১২০০৮
১০৫৮২২


>আমি থাকব কৃষ্ণা
পাশে বারিস্তা
মধ্যে ৩০ মিনিট


১৯১২০০৮
১৭৪৫২৬



>দাঁড়িয়ে আছি তোমার গানের …।।


১৫১২০০৮
১৮৫৫০১



>hape neu
ear!


নট্‌ সেন্ট টুঃ



>কোরবান
মুবা_রক!

২১১২২০০৭
০০১৭০২
>

……………..মেঘদূতের পাখায় ভর করে নামা মেঘমালায় আচ্ছন্ন হই
অতঃপর বৃষ্টি নামে…
সকাল গেলো_দুপুর গেলো_বৃষ্টির তালে তাল রেখে সন্ধ্যা কি
রাতও এলো_শুধু এক চিলতে রোদ উঠলো না….. এক মুঠো
জোছনাও ঝরলো না
শুধু বৃষ্টি_কারো চোখে_কারো মনে
টিপটিপ_ঝর ঝর…….
বন্যা বুঝি আর ঠেকানো গেলো না
_ad
৭-৪-১৪১৪
০১:৫৪:৫৪এম

>
……………..রাত দু’টো এখানে
ওখানে দেড় টা_যেখানে তুমি
হয়তো ঘুমাও_পড়বে সকালে
কিন্তু এও জানি_ ঘুমাও নি
তাই মনে করা_সাথে তোমার
তিন চিমটি….. বিরক্তি
বৃষ্টিতে আসক্তি………. চরম
_ad
৯-৪-১৪১৪
০২:০১:৫২এম
>
………………কাউকে বিরক্ত করা পাপ
তোমাকে_শঙ্খ পাপ
তবুও_থেকে থেকে
নামে বৃষ্টি
অতঃপর নামেনা…… কখনও না
থাকে দৃষ্টি
সবসময়………… কোনসময় ই না
_ad
১১-৪-১৪১৪
০১:৪২:১৯এম

>
……………..অতি বৃষ্টি-
ভয়ঙ্কর শরীর খারাপ-
এখনি মরতে চাইনা-
কারো কারো দোয়াপ্রার্থী-
এখানে বৃষ্টি থামার কোন লক্ষণ নেই….
…………রামও নেই……..
রাবণ……. তার থাকার দরকারও নেই
_ad
১৩-৪-১৪১৪
০০:৫৩:৪৫এম

>
………………বেশ বড় রকমের বন্যা আতঙ্কে বাংলাদেশ-
তুমি কেমন আছো?..........
…….হুম……… উত্তর না দিলেও হয়
অভ্যস্থ আছি…………

_ad
১৫-৪-১৪১৪
০২:৫২:১০এম


>
…………. খবর কি?
নেটে আসো না কেন?
তোমাতে সৃষ্ট এ সন্দেশ
……তোমাতেই প্রেরণ
_____________________প্রেরক

_ad
১৭-৪-১৪১৪
০১:১৬:৩১এম
>
………………… ফ্রেণ্ডশীপ ডে’র শুভেচ্ছা
বন্ধু জাহাজটি তার অফুরন্তু জ্বালানীশক্তি নিয়ে চলতে থাকুক
……….ভাসতে থাকুক
বন্দরের দূরত্ব যতই হউক
কমুক…..বাড়ুক
……….কিংবা ……অজানাই থাক
তবুও………………… চলুক বৈকি

_ad
২১-৪-১৪১৪
০১:২১:১৮এম

>
……………….তোমার
পিজি’র সামনে
_এখন

_ad
১-৫-১৪১৪
০৪:১৭:১৮এম


<যা এসেছে >



<ওকে ৯২২০০৭ ০০২৩৫০ <ইমারজেন্সি...ফোন কর ৩০১২০০৮ ২৩৩৭৪৩ <আমি আসছিনা ৬২২০০৮ ১৮৫৮৪৮ <>