Wednesday, October 31, 2007

পুরাণ প্যাঁচাল গন্ধ

না মজিয়া প্রেমে
রসিক হওয়া যায়না
নিজেকে চিনতে
লাগে যেমন আয়না
তেমনি -
সাধন বিনে মুক্তিও মেলেনা
সাধন,আয়না,প্রেম
একই ছবি ভিন্ন ফ্রেম...।।


খৃষ্টাব্দ’২০০৭।

নাগরিক কাপুরুষতা

বলবো বলবো করে বলা হলো কই?
বলবো বললেই বলা হয় না
যেমন অনেক জেনেও জানি পরে আছি শূন্যে
কিন্ত বলতে গেলে জানতে হবে কেন?
কোনটা চাই
বলতে না জানতে
বলাতে না জানাতে
বিষয় গুলো কিরকম ব্যাস্তানুপাতিক!
পীড়নে অস্থির আমি শুধু বলতেই চাইলাম
বলবো জেনে ঘর ছাড়লাম
দু’পা এগুতেই ট্রাফিক সিগন্যালে পড়লাম
ট্রাফিক পুলিশের দৃষ্টি আমার উপর পড়লো
বেটা বড়ই বেরসিক
আমার ছিলো গোলমেলে কাগজপত্র
ছিলো না লাইসেন্স
তার ছিলো না কমনসেন্স
বলে কিনা এই মামলায় ঘুষ চলেনা
বিশ্বাস হয়!
সেও ছাড়লো না
আমারও আসা হলো না
গোল দিতে চেয়েছিলাম
ফাকাঁ রেখে নিজের ডিফেন্স
তোমাকে বলবো বলেছিলাম
সেদিনও বলা হলো না ......।।



খৃষ্টাব্দ’২০০৬।

কামনা

তুমি আমার হয়ে আমায় দেখোনি
দেখেছো যেভাবে-
হেসেছো সেইভাবে
শব্দ শুনিনি - দূরে থাকি
কিন্তু মেঘ ফুঁড়ে
ঐ ঝলকানি ঠিকই দেখেছি
তুমি তোমার করেও আমায় চাওনি
ইস্‌ যদি চাইতে!


খৃষ্টাব্দ’২০০৭।

অতিথি

একবার তোমার ডাক এসেছিলো
তাতে তোমার ঠিকানা ছিলনা
আমি উত্তর দেইনি,
এইবার তুমিই এলে – বাস্তবিক তুমি, বললে -
সুদূর সাইবেরিয়া হতে উড়ে এলাম
শুধু উষ্ণতার খোঁজে নই
চাই আরো কিছু
কি ভেবে পাওয়ার আশা কর
রাজারই যখন অন্ন নাই ।।

খৃষ্টাব্দ’২০০৫।